ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

টাঙ্গাইলের সফল নারী উদ্যোক্তা “তামান্না দে পূজা”

আমি স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নে আস্থা ছিল। আর আমি কাজটা ভালোবাসতাম। ফেসবুক বিফল হলেও আমার ভালোবাসাটা থাকত। জীবনে একটা স্বপ্ন থাকতে হয়, সেই স্বপ্নকে ভালোও বাসতে হয় - মার্ক জুকারবার্গ

এমনও অসংখ্য গুণী মানুষের উক্তি রয়েছে, রয়েছে  প্রত্যেকের জীবনে চলার পথে হার না মেনে সামনে এগিয়ে চলে সাফল্যের চূড়ায় পৌছানোর গল্প। 

ঠিক তেমনি একজন নতুন উদ্যোক্তা হলেন তামান্না দে পূজা। পূজার জন্ম নারায়নগজ। চোঠবেলা থেকেই বেড়ে ওাা, শৈশব ও কৈশর কেটেছে নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ আর্দশ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকে এইচ এস সি এবং নিট এন্ড কনসেন্ট থেকে ইঞ্জিঃ অফ আইটি ম্যানেজমেন্ট এর উপর তিনি ডিপ্লোমা করেন।

পূজা তার উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশের পরের সাফল্যের কথা জাতীয় দৈনিক প্রভাতী খবর এর টাঙ্গাইল জেলা প্রতিনিধি রবিন তালুকদারকে জানান, পূজা বলেন, আমি বিবাহিত নারী। আমার স্বামীর বাড়ি টাঙ্গাইলে। একজন নতুন উদ্যোক্তা এবং আমার সাথে আছেন আমার স্বামী রবীন্দ্রনাথ রবিন। যিনি শুরু থেকেই আমার সাথে এবং পাশে ছিলেন। এখনো আমাকে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন র্সবদা। সেই সাথে ঝবষষ ্ জবারবি ুড়হব এবং ডড়ৎষফ ড়ভ ড়িসবহ- ড়িি এই দুটি সংগঠনের অনুপ্রেরণা আমার সামনে চলার পথকে আরও মসৃণ করেছে। ছোটবেলা থেকেই ইচ্ছে ছিলো নিজে কিছু করার, নিজের পায়ে দাঁড়াবার। আমি সবসময় চেয়েছি নিজের একটা পরিচিতি গড়তে। সেই থেকেই মূলত এই পেশায় আসা।

বক্তব্যে পূজা বলেন, আমার “পল্লী ললনা” এবং “আমার রান্নাঘর” শিরোনামে দুটি অনলাইন পেইজ আছে।  আমি আমার শশুর বাড়ি টাঙ্গাইল থেকেই ব্যবসায়িক কজ করে থাকি। আমি মূলত হোম মেইড খাবার ক্রেতাদের কাছে পৌছে দেই। করোনা মহামারির কথা মাথায় রেখে স্বাস্থ্যসম্মতভাবেই তৈরী এবং মোড়কের কাজ করা হয়। আমার হোম মইেড খাবার গুলোর মধ্যে অন্যতম ¯েœকস, বিরিয়ানি, চিকেন ফ্রাই, মোরগ পোলাও, নুডুলস, পাস্তা, বিবিন্ন ধরনের পিঠা, সেমাই, লুচি এবং পার্টি খাবারও দিয়ে থাকি।

এছাড়াও ক্রেতাদের অর্ডার মাফিক বিভন্ন ধরনের টাঙ্গাইলের তাতের শাড়ি, জামদানী,  হাফ সিল্ক, কাটওর্য়াড শাড়ি ও সুতি থ্রী হোম ডেলিভারি করে থাকি। এরই মধ্যে হোম মেইড খাবার এবং কাপড়ের চাহিদার অনেক সাড়া পেয়েছি। বর্তমানে মানুষ চায় ভিন্নতা। তাই সব সময়ই চেষ্টা করি সবাইকে ভিন্ন কিছু উপহার দিতে, যা গতানুগতিকের বাইরে গিয়ে মানুষকে আকৃষ্ট করবে। 


আমার উদ্যোক্তা হয়ে উঠার পদার্পণ ২০২০ সালের ১০ সেপ্টেম্বর। এর আগে থেকেই ইচ্ছা থাকলেও আসোলে হয়ে ওঠেনি কখনো। গত এই আট মাসেই বুঝতে পেরেছি, "ব্যবসায়ের মূলমন্ত্র আসোলে সততা, ধৈর্য্য আর অদম্য ইচ্ছাশক্তি"। এই তিনটে থাকলে কাউকে দমিয়ে রাখা যায় নাহ, সম্ভব নাহ সেটা। 

পূজা বলেন, ব্যবসায় ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার হলো ক্রেতা-সন্তুষ্টি, যা আমি শুরু থেকেই ধরে রাখতে সক্ষম হয়েছি। সবসময় চেয়েছি পণ্যের মান ঠিক রাখতে। এটাই আমাকে সবথেকে বেশি সহযোগিতা করেছে বলে মনে করি। ভবিষ্যতের কথা বলতে গেলে, ইচ্ছে আছে আমাদের এই উদ্যোগকে দেশের সাথে সাথে দেশের বাইরেও ছড়িয়ে দিতে। ইতোমধ্যে আমরা তা করতে কিছুটা সক্ষমও হয়েছি। এরই মধ্যে আমাদের পণ্য সিঙ্গাপুর গিয়েছে, এবং ক্রেতারা আমাদের পণ্য খুব সাদরেই গ্রহণ করেছেন। এ প্রাপ্তিকে আমি আমার পরিশ্রম আর সততার পুরষ্কার হিসেবেই নিয়েছি। 

করোনা মহামারীর এই সময়ে যখন মানুষ ঘর থেকেই বের হতে পারছে না, তখন আসোলে অনলাইন ব্যবসায়ই ভরসা। আর এই ভয়াবহ সময়ে দেশের অর্থনীতিকে সচল রাখতেও যেনো অনলাইন ব্যবসায়ের জুড়ি নেই। বিশ্ব যতো বেশি প্রযুক্তির্নিভর হবে, অনলাইন ব্যবসায়েরও ততো প্রসার ঘটবে বলেই আমার মনে হয়। তবে এক্ষেত্রে অবশ্যই ক্রেতাদের সতর্কতা অনেক জরুরী। যার যার নিজের সতর্কতায় কেনাকাটা করুন, এবং অবশ্যই বিশ্বস্ত বিক্রেতা, বিশ্বস্ত অনলাইন পেইজ থেকে কেনাকাটা করুন আগত নারী উদ্যোক্তাদের উদ্দেশ্যে পূজা বলেন, আমাদের দেশে নারী তথা নারী উদ্যোক্তা ও নারী পেশাজীবিরা পুরষদের মতো নিবিঘেœ কাজ করার সুযোগ পাননা। এটা সমাজের সমস্যা হোক, দেশের সমস্যা হোক- এটা বাস্তবিক একটা সমস্যা। নারীরা এমন কিছু সমস্যা মোকাবিলা করেন যেটা একই সমাজের একজন পুরুষকে মোকাবেলা করতে হয়না। তবে এখন যুগ বদলে গেছে। নারীর ক্ষমতায়ন এখন এখন উন্মুক্ত। তাই সকল নারীদের প্রতি আমার অনুরোধ থাকবে আসুন আমরা সবাই নিজে কিছু করে নিজের প্রয়োজন নিজে মেটাতে সার্মথ্য হই।

ads
ads
ads

Our Facebook Page

↑